অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ - Adbhut Sob Golpo বই ডাউনলোড করুন: https://bit.ly/2ROP2Bf অদ্ভূত সব গল্প! নাম টাই কেমন জানি! কিন্তু না, কথা টাই সত্যি। কেমন জানি গল্প গুলো। অন্যরকম, একেবারে অন্যরকম।বইটি ছোট, কিন্তু পাঁচটি গল্প আছে। আর সব গুলোই অন্যরকম অদ্ভূত টাইপ।বইয়ের শুরুর গল্পটা এক ফকির এর। গল্পের নাম "গুনীন"।ফকির কিন্তু মন্ত্র জানতো, তার নাকি দুইটা জ্বীন ও ছিলো। ফকির এর নাম চান্দ শাহ। তবে এটা তার সত্যিকার নাম নয়। এছাড়া তার আরও একটা নাম আছে। কিন্তু ফকির কে কেউ দাম দেয় না। কেউ তার তন্ত্র মন্ত্র বা জ্বিন কে ভয় পায় না। কেন না ফকির এর মতো ওগুলোও ছিলো নিষ্ক্রিয়। তার স্ত্রী ফুলবানু অসুস্থ। সারাদিন বিছানায় পরে থাকে। সেও ফকির কে কথা শোনায়। আগে একটু কম শোনাইতো কিন্তু দিন দিন বাড়ছে। এখন আর কোন লাগাম নেই। কিন্তু একদিন হলো কি...কি হলো...? গল্প পড়লেই জানা যাবে। তারপরের গল্প "আয়না"শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাঙ্কের ক্যাশিয়ার। সকাল বেলায় দাড়ি কাটতে গিয়ে, গাল কেটে ফেলেছেন।আসলে উনি যে আয়না দেখে দাড়ি শেইভ করেন, এটা অ...